ভগ্নিপতির গুলিতে এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শান্তিবাগে গত সোমবার রাতে ভগ্নিপতির গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মোজাম্মেল হোসেন (৪৫)।শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) আহম্মদ আলী মোল্লা প্রথম আলোকে বলেন, সোমবার রাত একটার দিকে শান্তিবাগের একটি বাড়ির সাততলার বাসা থেকে মোজাম্মেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।এসআই আহম্মদ বলেন, মোজাম্মেল সপরিবারে রাজারবাগে আউটার সার্কুলার রোডে থাকতেন। শান্তিবাগের ওই বাসায় থাকেন তাঁর বোন খালেদা পারভীন ও তাঁর স্বামী হাফিজুর রহমান। বোনের সঙ্গে তাঁর স্বামীর ঝামেলা মেটাতে সোমবার রাত ১১টার দিকে মোজাম্মেল সেখানে যান। বাগিবতণ্ডার একপর্যায়ে হাফিজুর তাঁকে গুলি করে পালিয়ে যান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যানশাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুল হক বলেন, বোনের পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। হাফিজুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।