ভগ্নিপতির ছুরিকাঘাতে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভগ্নিপতির ছুরিকাঘাতে শ্যালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার উপজেলার নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রাকিব হোসেন (২০)। তিনি নবীগঞ্জ কুশিয়ারা এলাকার জাকির হোসেনের ছেলে। বন্দর ওসি আখতার মোর্শেদ বলেন, গতকাল বেলা দেড়টার দিকে বাগিবতণ্ডার একপর্যায়ে রাকিবকে ছুরিকাঘাত করেন জসিম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।