প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের সলঙ্গা থানার সলঙ্গা-ঘুড়কা সড়কের বাসুদেবকোল নামক স্থানে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে খাদে পড়ে এর চালক রাশেদুল ইসলাম (২৪) মারা গেছেন। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। গতকাল সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তিনি বনবাড়ীয়া (বছনিগাছা) গ্রামের মনছুর রহমান প্রামাণিকের ছেলে। সলঙ্গা থানার এসআই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।