ভটভটি উল্টে বাবা-ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে ভটভটি উল্টে বাবা ও ছেলে নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার মোহনপুর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন মোজাফফর হোসেন (৬২) ও তাঁর ছেলে আনোয়ার হোসেন (২৮)। তাঁদের বাড়ি উপজেলার পাঠানধারা গ্রামে । তাঁরা গরুর ব্যবসায়ী ছিলেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে মোজাফফর হোসেন ও আনোয়ার ধাপেরহাটে গরু বিক্রি করে শ্যালোইঞ্জিনচালিত অবৈধ যান ভটভটিযোগে বাড়ি ফিরছিলেন। রাত আটটার দিকে তিলকপুর-রায়কালী সড়কের মোহনপুর সেতুর কাছে পৌঁছালে ভটভটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মারা যান। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর গতকাল শুক্রবার সকালে মোজাফফর হোসেন মারা যান।আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, নিহত বাবা-ছেলে হাটে গরু বিক্রি শেষে বাড়ি ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।