ভটভটি ও ট্রাকের চাপায় শিশুসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ভটভটির চাপায় আছিয়া খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উল্লাপাড়া-মোহনপুর সড়কে উপজেলার ভদ্রকোলা এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে গত বুধবার রাতে বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের চাপায় ময়নাল হোসেন (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
উল্লাপাড়া মডেল থানা সূত্রে জানা গেছে, উপজেলার রাউতান গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আছিয়া একই উপজেলার ভদ্রকোলা গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে। গতকাল দুপুর ১২টার দিকে উল্লাপাড়া-মোহনপুর সড়কের ভদ্রকোলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি ভটভটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর উপজেলার সীমাবাড়ী বাজার এলাকায় গত বুধবার রাত একটার দিকে একটি মোটরসাইকেলকে একটি ট্রাক চাপায় দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক ময়নাল হোসেন মারা যান।