ভটভটি চালকের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর আত্রাইয়ে এক কিশোরীকে যৌন হয়রানি করার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভটভটিচালককে তিন হাজার টাকা জরিমানা করেন। র‌্যাব-৫-এর বাগমারা ক্যাম্পের কমান্ডার মির্জা গোলাম সারোয়ার জানান, আত্রাইয়ের কাশিয়াবাড়ী গ্রামের ভটভটিচালক শহিদ (২৩) বিভিন্নভাবে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিলেন। শনিবার রাতে শহিদ ওই কিশোরীর বাড়ির পাশে অবস্থান নিয়ে তাঁকে উত্ত্যক্ত করেন। পরে র‌্যাব ও পুলিশ তাঁকে ঘটনাস্থল থেকে আটক করে।