ভটভটি চালানোয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে মহাসড়কে ভটভটি চালানোর দায়ে তিন চালককে অর্থদণ্ড ও দুজন মাদকসেবীকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান। ভটভটি চালক রহমত আলী ও বাদশা মিয়াকে ৪০০ টাকা করে এবং সাজ্জাত হোসেনকে ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দুপুরে আটকের পর মাদকসেবী হায়দার আলীকে (৩৫) তিন মাস ও রনবিরবালার রবিউল ইসলামকে (৩৪) এক বছর কারাদণ্ড দেওয়া হয়।