ভটভটি বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় সহপাঠীর মৃত্যুতে কয়েক শ বিক্ষুব্ধ শিক্ষার্থী মহাসড়কে ভটভটি ও ট্রলি চলাচল বন্ধের দাবিতে গতকাল রোববার বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার কৃষ্ণপুর এলাকার আবদুল মান্নানের মেয়ে মিতুকে (১৬) কলেজে যাওয়ার পথে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ট্রলি পেছন থেকে চাপা দেয়। ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সে মারা যায়। মিতু উপজেলার পল্লি উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। মিতুর সহপাঠীরা মহাসড়কে ভটভটি ও ট্রলি চলাচল বন্ধের দাবিতে গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অবরোধ করে।