ভটভটির চাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ঘাটাইলে ভটভটির চাপায় গতকাল শুক্রবার এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম মো. শাহিন (৩০)। তাঁর বাড়ি মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায়। ঘাটাইল থানার ওসি কামাল হোসেন জানান, গতকাল দুপুরে বস্তাবোঝাই একটি ভটভটি মধুপুর থেকে সখীপুর যাওয়ার পথে ঘাটাইলের সাগরদীঘি-মধুপুর সড়কের বেইলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ভটভটির নিচে পড়ে ঘটনাস্থলেই ভটভটির আরোহী ব্যবসায়ী শাহিন মিয়া নিহত হন।