ভটভটির চাপায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর-টাঙ্গাইল সড়কের জামালপুর সদরের আদর্শ বটতলা এলাকায় গতকাল শনিবার ভটভটির চাপায় সোহানুর রহমান নামের এক শিশু নিহত হয়েছে। তার বাড়ি সদর উপজেলার রঘুনাথপুর দিঘুলী গ্রামে। সে স্থানীয় দিঘুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। সাড়ে ১১টার দিকে বিদ্যালয় ছুটি শেষে সোহান (৮) বাড়ি ফিরছিল। পথে আদর্শ বটতলার কাছে ধানভর্তি একটি ভটভটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহান মারা যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গ্রামের বাসিন্দারা ভটভটিতে আগুনে পুড়িয়ে দেয়। এ ছাড়া জামালপুর-টাঙ্গাইল সড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই এলাকায় আর ভটভটি চলতে দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দিলে গ্রামবাসী অবরোধ তুলে নেয়।