প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের তারাগঞ্জ উপজেলায় ভটভটির চাপায় সেতু আক্তার নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বামনদীঘি-বদরগঞ্জ সড়কে উপজেলার জুম্মাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার মেনানগর গ্রামের সাইদুর রহমানের মেয়ে সেতু স্থানীয় বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। সেতু গতকাল সকালে পূজা দেখার জন্য বড় ভাই ভুট্টু মিয়ার বাইসাইকেলের পেছনে বসে বাড়াইপাড়া গ্রামে পূজামণ্ডপে যাওয়ার পথে একটি অটোরিকশার ধাক্কায় এ ঘটনা ঘটে।