ভটভটির চালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার ডোমার উপজেলায় ট্রেনের ধাক্কায় জহির উদ্দিন (৩২) নামের এক ভটভটি (নছিমন) চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে ডোমার ফার্মের হাটে মালবাহী নিজ ভটভটিতে করে বাড়ি ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত জহির উদ্দিন ওই উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ি হাজীপাড়া গ্রামের হারেজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভটভটিতে চেপে বাড়ির পার্শ্ববর্তী জামিরবাড়ি হাজীপাড়া রেললাইন পার হচ্ছিলেন জহির উদ্দিন। এ সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি ট্রেন ভটভটিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান জহির।
সৈয়দপুর জিআরপি থানার ওসি লুৎফর রহমান বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।