ভটভটির ধাক্কায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ-সলঙ্গা সড়কের সোনাপাতিল এলাকায় গতকাল বৃহস্পতিবার ভটভটির ধাক্কায় খাদিজা খাতুন (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের সোনাপাতিল গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী বলে পুলিশ জানিয়েছে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় চলন্ত একটি ভটভটি খাদিজাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।