ভটভটির ধাক্কায়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরে রাজপাড়া থানার কাশিয়াডাঙ্গা এলাকায় গতকাল রোববার বেলা ১১টার দিকে ভটভটি ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হন। আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সিরাজুদ্দৌলার (৫৫) বাড়ি গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট মারইলপাড়া গ্রামে। আহত ব্যক্তিরা হলেন কাঁকনহাটের মসলেম উদ্দিন (৪২), বুলবুল হোসেন (৩৫), তাহের আলী (৩৫) ও অটোচালক নগরের পাঠানপাড়ার আরিফুল ইসলাম (৪৫)। নগরের রাজপাড়া থানার ওসি মাহমুদুর রহমান বলেন, যাত্রী নিয়ে অটোরিকশাটি কাঁকনহাট যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই ভটভটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।