ভটভটির ধাক্কায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী নগরের মতিহার থানার কিসমত কুখণ্ডী এলাকায় ভটভটির ধাক্কায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ভটভটিতে আগুন ধরিয়ে দেন। নিহত গৃহবধূর নাম রিনা খাতুন (২৩)। তাঁর স্বামীর নাম আসগর আলী। বাড়ি নগরের কিসমত কুখণ্ডী এলাকায়। মতিহার থানার পরিদর্শক (তদন্ত) আশোক চৌহান জানান, রিনা খাতুন বাসা থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। এ ভটভটির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।