ভটভটির ধাক্কায় শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভটভটির ধাক্কায় মিম আক্তার (৫) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার এই দুর্ঘটনা ঘটে। মিম কিশোরগঞ্জ উপজেলার কান্দুরারমোড় এলাকার আনোয়ারুল ইসলামের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে মিম আক্তার কান্দুরারমোড় এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর সে ছিটকে পড়ে এলাকাবাসী উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ভটভটিটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।