প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গত শনিবার ভটভটির ধাক্কায় এক মোটরসাইকেলের চালক আহত হয়েছেন। তাঁর নাম রতন চন্দ্র ভৌমিক। তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি। তাঁকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক অ্যান্ড পুনর্বাসন হাসপাতালে পাঠানো হয়েছে। রতন চন্দ্র বলেন, তিনি শনিবার দুপুরে বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঈশ্বরগঞ্জ শহরে আসার সময় হারুয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে পড়ে আহত হন। খবর পেয়ে সহকর্মীরা গিয়ে উদ্ধার করে তাঁকে হাসপাতালে ভর্তি করেন।