ক্যাপ্টেন আমেরিকা ভদ্র যুদ্ধ (ক্যাম্পাস ভার্সন)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কুলসুম, পরীক্ষা তো চইলা আসল। প্রিপারেশন কেমন তোর?
ভালো না রে! মাত্র দুইবার রিভাইস দিছি। তোর?
আমি এখনো বই-ই কিনি নাই...!
পরীক্ষার আর পাঁচ দিন বাকি। বই তো নাই-ই, বইয়ের টাকা দিয়া জরিনারে ট্রিট দিছি। এখন কার কাছে নোট পাই!
তোর কাছে কুলসুমের নোট আছে?
ফোনের ওপাশ থেকে: না রে দোস্ত, আমি আরও তোর কাছ থেকে নেব ভাবছিলাম।
কুলসুম, তোর নোটগুলা দিবি? ফটোকপি করব।
ফোনের ওপাশ থেকে: আমার নোট মতলব নিয়া গেছে এক সপ্তাহ হইছে। শয়তানটারে ফোন করলে ধরে না।
আমারে তুই মিথ্যা বললি কেন? এই তোর ফ্রেন্ডশিপ!
ওই দিন তোর কাছে টাকা ধার চাইলাম, দিলি না। অথচ সেদিন বিকেলেই জরিনারে ট্রিট দিলি। ফ্রেন্ডশিপের খ্যাতা তো তুই-ই পোড়াইছস!
ও আচ্ছা! কয় দিন আগে যে আমি ১০০ টাকা ফ্লেক্সি করতে কইলাম আর তুই ‘না’ করলি। ঠিকই আবার সন্ধ্যায় তোর কুলসুমরে ট্রিট দিলি! সব ভুইলা গেছস, বন্ধু? যেমন কুকুর তেমন মুগুর! গুল্লি মারি তোর ফ্রেন্ডশিপের!
কী! এত বড় কথা! আমি কুকুর! ক্যাম্পাসের বাইরে আসিস কালকে। পিডায়া লোহা না বানাইলে আমার নাম মতলব না।
তুই ভাবছস, আমি ডরাইছি! আসিস, দেখা হবে।
আমি তো ভাবছি তুই ফাঁপর নিছস। আসলে আসবি না। তোর সাহসের তারিফ করা লাগে। আমার লগে থাকতে থাকতে ভালোই তো সাহস হইছে।
আর তুই? পিডায়া লোহা বানামু কইছিলাম বইলা আগেই লোহার জামা পইরা আইলি! এবার লোহা না, পিডায়া তামা বানামু। বন্ধুরা, অ্যাটাক!
এভাবে পাবলিকলি মারামারি করা কি ঠিক হচ্ছে?
আরে, মারামারি হইলে তো ভালো! ক্যাম্পাস অফ হয়ে যাবে, পরীক্ষা পেছাবে। আমার প্রিপারেশন খারাপ।
একটারেও ছাড়বি না! এমন পিডা দিবি, যেন এক্সাম না হয়। ক্যান মারামারি করতেছি, এইটা ওগোরে বুঝতে দিবি না! পিডা পিডা! অ্যাটাক!