ভদ্রা দখল চিহ্নিত করে লাল পতাকা
খুলনার ডুমুরিয়া উপজেলায় ইটভাটার মালিকদের ভদ্রা নদীর চর দখলের পরিমাণ চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে দিয়েছে জেলা প্রশাসন।
দখলের ফলে নদীভাঙন নিয়ে গতকাল প্রথম আলোয় ‘ভদ্রা গিলছে সড়ক, রক্ষার শেষ চেষ্টা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, খর্ণিয়া সেতুর পশ্চিম পাড়ে অবস্থিত ইটভাটার মালিকেরা ভদ্রা নদীর চরে বাঁধ দিয়ে দখল করেছেন। এতে কয়েক বছর ধরে পূর্ব পাড়ে খর্ণিয়া বাজার ও শোলগাতিয়া সড়কে ভাঙন চলছে। সড়কটি বাঁধ হিসেবে কাজ করে। গত রোববার থেকে রানাই, খর্ণিয়া, আঙ্গারদোহা, টিপনা, শোলগাতিয়াসহ বিভিন্ন গ্রামের মানুষ স্বেচ্ছাশ্রমে বাঁধ রক্ষার চেষ্টা চালাচ্ছেন।
ইটভাটার মালিকদের দখলের পরিমাণ চিহ্নিত করতে খুলনা জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন তিন সদস্যের একটি সার্ভে কমিটি গঠন করেন। ওই কমিটির লোকজন গতকাল ঘটনাস্থলে গিয়ে ভূমি মানচিত্র ধরে নদী দখলের পরিমাণ চিহ্নিত করে লাল পতাকা টানিয়ে দেন।
বেলা ১২টায় সরেজমিনে দেখা গেছে, খর্ণিয়া সেতুর পশ্চিম পাড়ে নদী থেকে অনেক ভেতরে শাহজাহান জমাদ্দারের মালিকানাধীন নূরজাহান ব্রিকসের কার্যালয়ের পেছনেই লাল পতাকা। তার পশ্চিম পাড়ে ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আবদুল হাদীর সেতু ব্রিক্স ও হাজি সোবহানের সাতক্ষীরা ব্রিকসের মধ্যেও লাল পতাকা উড়ছে।
সেতু ব্রিকসের ব্যবস্থাপক জুলফিকার আলী গাজীর কাছে লাল পতাকা টানানোর কারণ জানতে চাইলে বলেন, ‘শুনিছি ভাটার মধ্যি পৈতৃক জমি ও খাস জমি চিহ্নিত করতেছে। তারাই লাল পতাকা টানায়ে দেছে।’ ভাটা এলাকায় সরকারি জমি দখলে আছে কি না জানতে চাইলে বলেন, সাত-আট বিঘা সরকারি জমি থাকতে পারে।
জেলা প্রশাসকের সার্ভে কমিটির আহ্বায়ক খুলনার অতিরিক্ত ভূমি হুকুম দখল কর্মকর্তা বিজয় কুমার সিংহ বলেন, এসএ রেকর্ড অনুসারে নূরজাহান ব্রিক্স ৫০০ ফুট, সেতু ব্রিক্স ৬২০ ফুট ও সাতক্ষীরা ব্রিক্স ৫৮০ ফুট পর্যন্ত নদী দখল করেছে। দখলীয় ওই জমির মধ্যে কিছু খাস বন্দোবস্ত দেওয়া জমিও আছে, যা চিহ্নিত করা হচ্ছে।: ������� � �েন, ‘এই সড়ক দিয়েই রোগীদের ক্লিনিক বা হাসপাতালে আনতে হয়। মুমূর্ষু রোগীরা এই সড়কে এলে আরও অসুস্থ হয়ে পড়েন। এই অবস্থা দীর্ঘদিন ধরে চললেও সড়কটি সংস্কার হয়নি। হঠাৎ করে দেখছি সংস্কারকাজ শুরু হয়েছে। যোগাযোগমন্ত্রী আরও আগে এলে এত দিন দুর্ভোগ পোহাতে হতো না।’
দীর্ঘদিন পর সড়কে সংস্কার শুরু হলেও তড়িঘড়ি কাজের সমালোচনা করেছেন বালিয়াডাঙ্গা গ্রামের ভ্যানচালক নারায়ণ দাস।
তিনি বলেন, এখন পুটিং দেওয়ার কাজ চলছে। কিন্তু একটু বৃষ্টি হলেই ইট উঠে আগের মতোই হয়ে যাবে।
কেশবপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এইচ এম আমির হোসেন বলেন, ‘সারা দেশের উন্নয়ন থেকে কেশবপুর পিছিয়ে। যোগাযোগমন্ত্রী এলে তাঁকে বেহাল সড়ক দেখাব।’
নিয়মিত সংস্কারের অংশ!: যোগাযোগমন্ত্রীর আগমন উপলক্ষে সড়কটি মেরামত করা হচ্ছে কি না, জানতে চাইলে যশোর সওজের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার বলেন, ‘বৃষ্টির মৌসুমে আমরা রাস্তায় খোয়া ফেলে গর্ত সমান করে দিই। নিয়মিত কাজের অংশ হিসেবে এখন সংস্কার করা হচ্ছে।’
জিয়াউল হায়দার জানান, কেশবপুর-ত্রিমোহিনী সড়কের ১২ কিলোমিটার রাস্তা নতুন করতে প্রায় চার কোটি টাকার প্রকল্প করে সড়ক ভবনে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই রাস্তাটি নির্মাণ করা হবে।