ভবদহ পরিদর্শনে জ্যেষ্ঠ সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের জলাবদ্ধ ভবদহ অঞ্চল পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম। গতকাল শনিবার তিনি ওই এলাকা পরিদর্শনে যান।
বিকেলে ভবদহ স্লুইসগেট এলাকা পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় অংশ নেন শামসুল আলম। এতে তিনি বলেন, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণে একটি সমীক্ষা হচ্ছে। এ-সম্পর্কিত প্রতিবেদন পাওয়ার পর দ্রুততম সময়ে জোয়ারাধার (টিআরএম-টাইডল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হবে। সভা শেষে মনিরামপুর উপজেলার পাঁচকড়ি জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন জ্যেষ্ঠ সচিব।