ভবন উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটোয়ারী উপজেলার বঙ্গবন্ধু ডাঙ্গীরহাট আদর্শ কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আটোয়ারী উপজেলা আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান, জেলা জাসদ নেতা আবদুল মজিদ, কলেজের অধ্যক্ষ মো. নাসিরউদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য বছিরউদ্দিন আহম্মদ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মেনহাজুল হক। সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি আবদুর রব।