ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার ওই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, ইউএনও রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী শ্যামা পদ ঘোষ প্রমুখ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৭৯ লাখ ৪০ হাজার ১০০ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করেছে।