ভবন উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় ডিগ্রি কলেজের নতুন দোতলা ভবন উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নলকা ইউনিয়নের ফুলজোড় ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি শাহেদ কামালের সভাপতিত্বে বক্তব্য দেন সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান, অধ্যক্ষ শাহেদ আলী প্রমুখ। কলেজ সূত্রে জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে। বিকেলে কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।