ভবন উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পূর্ব এলাকায় নির্মিত এই ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। প্রায় ১০ বিঘা জায়গাজুড়ে আইবিএ কমপ্লেক্সের ছয়তলাবিশিষ্ট একাডেমিক-কাম-প্রশাসনিক ভবন নির্মাণের প্রথম পর্যায়ে তিনতলা নির্মাণ করা হয়েছে। এর প্রতি তলায় প্রায় ১১ হাজার বর্গফুট জায়গা আছে। ভবনটি নির্মাণে প্রায় ৭ কোটি ৯২ লাখ টাকা ব্যয় হয়। আইবিএর নিজস্ব অর্থায়নে এই ভবন নির্মাণ করা হয়।