ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল রাহমাতুল্লিল আলামীন দাখিল মাদ্রাসার নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা। এ উপলক্ষে মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় মাদ্রাসার সুপার মাওলানা মো. আবু আক্কাস হায়দার, সাবেক সুপার মাওলানা আহাম্মদ হোসেন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। ৫৮ লাখ ৯৩ হাজার ৭৬৮ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে।