ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ইউসুফের বাগ জামিয়া রশীদিয়া (গোরস্থান) মাদ্রাসা ও এতিমখানার একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার এর উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী সিরাজুল ইসলাম। তিনি বলেন, বঙ্গবন্ধু ইসলামের চেতনা প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। বুড়াইচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল ওহাব উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মো. শরফুদ্দিন, আলফাডাঙ্গা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ দেলোয়ার হোসেন প্রমুখ।