ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদরে গতকাল শনিবার সকালে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যাপলায়েড সায়েন্সের সংস্কার করা ভবন উদ্বোধন করা হয়েছে। সাংসদ ইকবালুর রহিম ভবনটির উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক বি কে বোস, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সফিকুল হক, সাবেক সিভিল সার্জন মো. আবদুল করিম, বিএমএ দিনাজপুর জেলা কমিটির সাবেক সভাপতি শহীদুল ইসলাম খান, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ প্রমুখ। দিনাজপুর অফিস।