ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে একটি বাড়ি একটি খামার প্রকল্পের পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন ভবন উদ্বোধন করলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি গতকাল শুক্রবার বিকেলে উপজেলা কমপ্লেক্সে ফিতা কেটে ভবনটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বর্তমান সরকার সমান্তরাল উন্নয়নে বিশ্বাসী। সরকার পল্লি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অনেক কর্মসূচি হাতে নিয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংক তার অন্যতম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুরের ইউএনও তরফদার মাহামুদুর রহমান। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক, যুগ্ম সম্পাদক মো. আমজাদ হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক মো. শাহীন প্রমুখ।