ভবন উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখায় গতকাল বৃহস্পতিবার দাসেরবাজার আদর্শ কলেজের নবনির্মিত দ্বিতল একাডেমিক ভবন উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কাজটি বাস্তবায়ন করেছে। এতে ব্যয় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ৬৮ হাজার টাকা। ভবন উদ্বোধন শেষে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রয়াত মো. রুস্তম আলীর শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ। শোকসভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম।