ভবন উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজের নবনির্মিত আবদুল জলিল একাডেমিক ভবন গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ (আত্রাই- রানীনগর) আসনের সাংসদ মো. ইসরাফিল আলম। কলেজের অধ্যক্ষ তবিবর রহমান এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জয়া মারিয়া পেরেরা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম প্রমুখ।