ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক আজ বুধবার প্রধান অতিথি হিসেবে নীলফামারীর কিশোরগঞ্জ থানার নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন নীলফামারী-৪ আসনের সাংসদ কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান। নীলফামারীর পুলিশ সুপার মো. জোবায়দুর রহমান জানান, মন্ত্রী থানার নবনির্মিত ভবনটি উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে মিলিত হবেন।
নীলফামারী প্রতিনিধি