প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের তিনতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ভবনের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হযরত আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রেজাউল করিম তালুকদার, রায়গঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাদী আলমাজী প্রমুখ বক্তৃতা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের মডেল বিদ্যালয় প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে।