প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজে মডেল প্রকল্পের আওতায় গত রোববার নবনির্মিত তিনতলা একাডেমিক ভবন উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ ও নৌপরিবহন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। পরে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শিদুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম, হাজীগঞ্জ পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ প্রমুখ।