ভবন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন গতকাল সোমবার সাংসদ নাজমুল হক প্রধান উদ্বোধন করেছেন। চারতলা এ ভবন নির্মাণে ব্যয় হয়েছে ৩ কোটি ১৮ লাখ টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে এ ভবন নির্মাণ করা হয়। ভবন উদ্বোধনের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাফা মোহাম্মদ আরিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান মীরা রানী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।