প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্মিত ইউপি কমপ্লেক্স ভবন ও নোনা খালের পানি সংরক্ষণ অবকাঠামো নির্মাণকাজ গতকাল শুক্রবার উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজোড়া ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন বিশেষ অতিথি ইউএনও আবদুল্লাহ আল খায়রুম উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল লতিফ, যুগ্ম সম্পাদক রমাকান্ত রায়, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম প্রমুখ।