প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় স্যানিটেশন কমপ্লেক্স ভবন গতকাল বুধবার উদ্বোধন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার (ভার্ক) ও ওয়াটারএইড বাংলাদেশ যৌথভাবে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও সুপেয় পানি নিশ্চিতকরণ প্রকল্পের অধীন কাজটি সম্পন্ন করে। উদ্বোধন উপলক্ষে ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাঁতী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ম ম আমজাদ হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুর রউফ খান সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন ইউএনও ইকবাল আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী প্রমুখ।