ভবন থেকে পড়ে কিশোরীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে গতকাল বিকেলে এক গৃহকর্মী কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত কিশোরীর নাম লিলি নাথ (১৭)।
পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ধানমন্ডির ১০/এ সড়কের একটি ছয়তলা অ্যাপার্টমেন্ট ভবনের চতুর্থ তলার ফ্ল্যাটে কাজ করত লিলি। গতকাল বিকেলে ছাদে ভবনের তিনজন গৃহকর্মী ‘কানামাছি’ খেলছিল। এ সময় লিলি চোখ বাঁধা অবস্থায় ছাদ থেকে পড়ে যায়। প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। লিলির গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদপুরে।