ভবন থেকে পড়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকার ফরিদার পাড়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. মোমিন নামের এক শ্রমিক মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া বলেন, কাজ করার সময় মোমিন নিচে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসেন অন্য শ্রমিকেরা। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মোমিনের ঠিকানা জানা যায়নি।