ভবন থেকে পড়ে দারোয়ানের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নন্দনকাননে একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. নূর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে তাঁর লাশ উদ্ধার করা হয়। নূর ওই ভবনে দারোয়ানের চাকরি করতেন।প্রাথমিকভাবে জানা গেছে, নূর রাউজানের বাসিন্দা। সকালে স্থানীয় লোকজন তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নূরু রাতের কোনো সময়ে ভবন থেকে পড়ে নিহত হন। প্রসঙ্গত, নন্দনকানন পুলিশ ফাঁড়ির পাশের ওই নির্মাণাধীন ভবনটির ছাদ জমানো হলেও এখনো কোনো দেয়াল দেওয়া হয়নি। নূরু ওই ভবনের দোতলায় থাকতেন।