ভবন থেকে পড়ে শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলী বারো কোয়ার্টার এলাকায় গতকাল শনিবার সকালে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. সুমন (২০) নামের এক নির্মাণশ্রমিক আহত হয়েছেন। তাঁর বাড়ি ময়মনসিংহে।প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বেলা সোয়া ১১টার দিকে বারো কোয়ার্টার লেক এভিনিউ এলাকার একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ভবনের কার্নিশ ভেঙে মাটিতে পড়ে যান সুমন। হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।