ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর পৌর শহরের জগন্নাথপাড়ায় গত শুক্রবার একটি পাঁচতলা ভবন থেকে পড়ে আবদুল্লাহ (২০) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার বেরেরবাড়ী গ্রামের আকরাম হোসেনের ছেলে। বেলা দুইটার দিকে ওই মহল্লার জাফর আলীর নির্মাণাধীন ভবনে কাজ করার সময় আবদুল্লাহ পড়ে যান। প্রথমে লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বিকেলে তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে সন্ধ্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি