ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকাটুলীতে গতকাল একটি নির্মাণাধীন ভবনের সাততলা থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম গৌতম (৩০)।

গৌতমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে হাসপাতাল ফাঁড়ি পুলিশ জানায়।

গৌতমের সহকর্মী মো. ইসমাইল বলেন, তাঁরা টিকাটুলীর হাটখোলার ভগবতী সড়ক এলাকায় একটি ১১ তলা ভবন নির্মাণের কাজে যুক্ত আছেন। গতকাল সপ্তম তলার কিনারে কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান গৌতম। সন্ধ্যা ছয়টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নিহত গৌতম গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় গ্রামের মৃত নিমাই চন্দ্রের ছেলে।