ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের বোর্ডবাজারের পূর্ব কলমেশ্বর এলাকায় গতকাল বিকেলে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে শামিম (৩৫) নামের একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। শামিম কাপাসিয়া উপজেলার ভেরারচালা গ্রামের আবদুর রবের ছেলে।
সহকর্মী শ্রমিক ও টঙ্গী সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে ওই এলাকার মো. আলমগীরের নির্মাণাধীন পাঁচতলা বাড়ির চারতলায় বাইরের দিকে দেয়ালে প্লাস্টার করার সময় শামিম মাচা ভেঙে নিচে পড়ে যান। আশপাশের লোকজন ও অন্য শ্রমিকেরা দ্রুত তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।