ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশানে নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে গতকাল মঙ্গলবার মো. স্বপন (২৩) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। হাসপাতালে নিহত স্বপনের চাচাতো ভাই ও সহকর্মী মো. সজীব বলেন, শুটিং ক্লাবসংলগ্ন এলাকায় একটি ভবনে কাজ করার সময় দ্বিতীয় তলা থেকে স্বপন পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় বেলা একটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বপন হাতিরপুলের পুকুরপাড় এলাকায় থাকতেন। গুলশান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খোরশেদ আলম ঘটনাটি নিশ্চিত করেছেন।