প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে নির্মাণাধীন চারতলা ভবন থেকে পড়ে মারা গেছেন নির্মাণশ্রমিক তরিকুল শেখ (২৫)। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে শহরের চানমারী সড়কের এনামুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল শেখ কোটালীপাড়া উপজেলার মান্দ্রা গ্রামের মো. নাজিমউদ্দীন শেখের ছেলে। তাঁর ছোট ভাই রফিকুল শেখ জানান, তিনি ও তাঁর ভাই তরিকুল ওই শহরের চানমারী সড়কের এনামুল হকের চারতলা ভবনের নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। গতকাল তরিকুল চারতলায় কাজ করার সময় একপর্যায়ে পা ফসকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে উদ্ধার করে গোপালগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।