ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজারে হাজীর পুকুর এলাকায় নির্মাণাধীন ভবনের সাততলা থেকে পড়ে গতকাল বৃহস্পতিবার সকালে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। নিহত নির্মাণশ্রমিক শহিদুল উল্লাহর (৩৫) লাশ টঙ্গী সরকারি হাসপাতালে রয়েছে। ভবনের তত্ত্বাবধায়ক জেসমিন আক্তার জানান, সকাল নয়টার দিকে নির্মাণাধীন ভবনের পলেস্তারা লাগানোর কাজ করার সময় হঠাৎ নিচে পড়ে যান শহিদুল। পরে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বিস্তারিত পরিচয় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জানা যায়নি।