ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে নির্মাণাধীন চারতলা ভবন থেকে পড়ে ফয়সাল আহমেদ (২৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। ফয়সাল কাপাসিয়া উপজেলার সম্মানিয়া এলাকার ফারুক মিয়ার ছেলে। কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোবারক হোসেন বলেন, কোনাবাড়ী বিসিক এলাকায় একটি পোশাক কারখানার ছয়তলা ভবন নির্মাণ চলছে। ভবনটির চতুর্থ তলায় পলেস্তারার কাজ করছিলেন ফয়সালসহ দুজন নির্মাণশ্রমিক। গতকাল দুপুরে ফয়সাল বাঁশের মাচা ভেঙে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গাজীপুর প্রতিনিধি