ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে রামপুরার নতুনবাগ পানির পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ফারুক (৩৫) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার আমতলা গ্রামের শবদর আলীর ছেলে।
ফারুকের সহকর্মী মো. সুমন বলেন, ঘটনার সময় ফারুকসহ কয়েকজন একটি ১০ তলা ভবনের ৭ম তলার বাইরের দিকে মাচান বেঁধে কাজ করছিলেন। এ সময় তিনি পা ফসকে নিচে পড়ে যান। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে তিনটায় মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য ফারুকের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।