ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীর একটি বহুতল ভবন থেকে পড়ে গতকাল শুক্রবার বিকেলে রশিদুল হক (২৩) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত অপর তিন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে বনানী ২৩ নম্বর সড়কের নির্মাণাধীন একটি বহুতল ভবনের অষ্টম তলায় চার শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ মাচা ছিঁড়ে চারজনই নিচে পড়ে যান। শ্রমিক রশিদুল হক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তিন শ্রমিক মফিজুল ইসলাম (২২), জাকারিয়া (১৮) ও কমলকে (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন বলেন, নিহত রশিদুলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।