প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে গতকাল বুধবার ভোরে পাঁচজন নির্মাণশ্রমিক আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন: শাহাদাত হোসেন, জাহিদুল ইসলাম, জাকির হোসেন, আলমাসউদ্দিন ও বিশাল। জাহিদুল হাসপাতালে সাংবাদিকদের বলেন, ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ তাঁদের ওপর ছাদের রডের খাঁচা ধসে পড়ে। এতে তাঁরা পাঁচজন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক সেন্টু চন্দ্র দাস বলেন, আহত ব্যক্তিদের মধ্যে শাহাদাত হাসপাতালে চিকিৎসাধীন। অন্য চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।